মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে মিছিল করেন নারী সমর্থকরা

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে মিছিল করেছেন নারী সমর্থকরা। রোববার (১ ফেব্রুয়ারি) এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

লালমাটিয়া থেকে মিছিল শুরু হয়ে আল্লাহ করিম মসজিদ ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে পুনরায় লালমাটিয়ায় এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে রিকশা মার্কার প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

আরও পড়ুন
৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, ভোটার অনুপস্থিতি বাড়বে কি না জানি না 
১১ প্রার্থীর ৯ জনই ‘মাঠে নেই’, দুই প্রার্থীর দিকে তাকিয়ে এলাকাবাসী 

মিছিলে অংশগ্রহণকারী নারী সমর্থকরা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় একটি টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে তারা মামুনুল হককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মনে করেন, এলাকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মামুনুল হকের মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই।

নারী ভোটারদের প্রত্যাশা, মামুনুল হক নির্বাচিত হলে এলাকার নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবেন। বিশেষ করে ইভটিজিং মুক্ত সমাজ গঠন, কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং নারীদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।