বিএনপির জয়ে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
শপথের পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করছে বিএনপি, কোলাজ ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ব্যাপক ও ঐতিহাসিক জয় লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ও দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন (বিসিএ)।

সংগঠনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে বিসিএ নেতারা বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, আধুনিক রাষ্ট্র গঠন ও সকল নাগরিকের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা ও নেতৃত্ব প্রদান করতে সক্ষম হবে। বাংলাদেশের সার্বিক অগ্রগতি ও স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হবে এই বিজয়ের মধ্য দিয়ে, যেখানে জনগণের প্রত্যাশা, নেতৃত্বের দায়িত্বশীলতা এবং দেশের ভবিষ্যৎ সম্ভাবনা একসঙ্গে মিলিত হয়েছে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন নবগঠিত সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছে এবং দেশ ও জাতির কল্যাণে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।