যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার
কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এই দুটি অনুষ্ঠানই হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রতিটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম ইফতার মাহফিল হবে শুক্রবার (৬ মার্চ), কূটনীতিকদের সম্মানে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় অবস্থানরত দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেবেন।
পরদিন ৭ মার্চ অনুষ্ঠিত হবে আলেম, ওলামা, মশায়েখ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে বিশেষ ইফতার মাহফিল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘৬ ও ৭ মার্চ যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানি’।
কেএইচ/এমআইএইচএস