খালেদাকে শামসুল হুদার চিঠি


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিঠিটি খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন অ্যাডভোকেট প্রিন্স চঞ্চল মাহমুদ।

চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিটি নাগরিক সমাজের পক্ষ থেকে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও বিচ্ছিন্ন ভাবে হরতাল আহবান করায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ সহিংস হওয়াসহ দেশের অর্থনৈতিক অবস্থা কার্যত হুমকির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে রাজধানী ঢাকার সাথে দেশের বিভিন্ন জেলার বাস যোগাযোগ অনেকাংশেই বন্ধ রয়েছে। এমনকি দুবৃর্ত্তদের ছোড়া পেট্রলবোমা থেকে রক্ষা পেতে সোমবার রাত থেকে প্রতিদিন রাত ৯টার পর যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পরিবহন মালিকরা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।