ইনামুলের মৃত্যুতে খালেদার শোক
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জিয়া পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মো: ইনামুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
সোমবার এক শোকবানীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, মরহুম ইনামুল হক প্রতিথযশা শিক্ষাবিদ হিসেবে সমাজে সুবিদিত ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন গুণী, বিদ্যানুরাগী এবং পন্ডিত মানুষকে হারালো।
শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মরহুম ইনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএম/এমএস