ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পেছালো


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পেছানো হয়েছে। পরবর্তি শুনানির দিন ১৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। হরতালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন  সোমবার ধার্য ছিল।

ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর পরবর্তিত দিন ধার্য করেন। মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকুসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।