রিজভীর রিমান্ড শুনানি বুধবার
ফাইল ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির দিন বুধবার ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে বুধবার এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০দিনের রিমান্ড আবেদন করেন।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার এ মামলাটি দায়ের করেন।
এআরএস/পিআর