জামায়াতের হরতাল চলছে


প্রকাশিত: ০২:২৮ এএম, ১৭ জুন ২০১৫
মালিবাগের চৌধুরী পাড়া থেকে তোলা ছবি

জামায়াতের আহ্বানে সারা দেশে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের অপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে দলটির পক্ষ থেকে এ হরতাল আহ্বান করা হয়। বুধবার সকাল ৬টা থেকে কাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

এদিকে, সকাল ৮টা ২০মিনিটে এ প্রতিবেদন লেখার সময় দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাজধানীতে গাড়ি চলাচল তুলনামুলক কম ছিল।
 
অপরদিকে, জামায়াতের ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ১৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
 
এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।