খালেদার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার রায় যেকোনো দিন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে করা বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতি মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আদালত। বুধবার দুপুরে এ বিষয়ে রুলের শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এর আগে বুধবার দুপুরে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার রুলের শুনানি শেষ হয়েছে।
আইনজীবী সূত্র জানায়, ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ গ্যাটকোকে দেওয়ায় আর্থিক ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় ওই মামলা করে। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মতিউর রহমান নিজামী এ মামলার আসামি।
একে/আরআই