আওয়ামী লীগের যৌথ সভা চলছে


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৭ জুন ২০১৫

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা করছে আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল ৪টায় এ সভা শুরু হয়।

সভায় ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নগরীর বিভিন্ন আসনের দলীয় এমপি, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দুই মেয়র উপস্থিত আছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।