চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২০ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চিকিৎসার জন্য আজ (রোববার) সিঙ্গাপুরে যাচ্ছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান এরশাদের সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে চিকিৎসার জন্য দলীয় প্রধান এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন।

জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ তার সঙ্গে যাবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১২ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার জন্য’ সিঙ্গাপুরে গিয়েছিলেন এরশাদ। নির্বাচনে জয়ী হওয়ার পর দেশে ফিরে শপথ নেন। এরপর থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, এরশাদের শারীরিক অবস্থা খুবই নাজুক। চারদিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত উৎপাদন কমে গেছে।

এদিকে, এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।