এফডিসিতে বৈষম্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী


প্রকাশিত: ১০:১২ এএম, ২৮ মার্চ ২০১৬

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সহযোগিতায় অ্যাডাম দৌলা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈষম্য’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি আগামীকাল মঙ্গলবার, ২৯ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটে এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

চলচ্চিত্র ‘বৈষম্য’র বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র ব্যক্তিত্ব হায়দার রিজভী, চলচ্চিত্র নির্মাতা-কলাকুশলী এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ।

ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ১৪ বছরের কিশোর আবীর হোসেন অংকন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী, সাজ্জাদ হোসেন রনি ও পরিচালক এ্যাডাম দৌলা।

বৈষম্য প্রযোজনা করেছে কীর্তনখোলা প্রোডাকশন। এটি পরিবেশন করছে ওয়ান স্টোন ফিল্মস।

প্রসঙ্গত, ‘বৈষম্য’ ছবিটি চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দুটি শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। পুরস্কার দুটি হলো শ্রেষ্ঠ শিশু শিল্পী এবং শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।