এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির দুই নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৬ মার্চ ২০২৪
বরকতউল্লাহ বুলু ও শামা ওবায়েদ/ফাইল ছবি

শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বুধবার (৬ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ভর্তি হন। ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে তার অপারেশন হয়েছে। এছাড়া
মঙ্গলবার রাতে বুকের ব্যাথা নিয়ে ভর্তি হন বরকতউল্লাহ বুলু।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।