রাজার ব্যাটে শেষ ম্যাচে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং পুঁজি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০১ মার্চ ২০২৬

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। তবে জিম্বাবুয়ের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি ছাড়া কেউই পারেননি ভালো রান করতে। ২০ ওভার ব্যাটিং করে দলটির বোর্ডে যোগ হয়েছে ৭ উইকেটে রান ১৫৩।

রোববার (১ মার্চ) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই উইকেট হারায় রাজার দল। মারুমানি ৭ ও বেনেট আউট হন ১৫ রানে।

ডিওন মায়ের্স জুটি গড়েন রাজার সঙ্গে। তবে ৩৪ রানের বেশশি স্থায়িত্ব হয়নি সেটি। ১১ রান করে থামেন মায়ের্স। ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

রায়ার্ন বার্লও হতাশ করেন। ৫ রান করে ফেরত যান সাজঘরে। ৮২ রানে উইকেট হারানোর পর ৮৭ রানে পঞ্চম উইকেটও হারিয়ে ফেলে ২ রান করা টনি মুনোওয়ঙ্গা আউট হলে। এরমধ্যে ফিফটির দেখা পান সিকান্দার রাজা। পেটাতে থাকেন প্রোটিয়া বোলারদের। ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে থামেন তিনি। রাজা আউট হলে ষষ্ঠ উইকেট হারায় তার দল।

৮ রান করে ব্র্যাড ইভান্সও সাজঘরে ফিরে যাঙ। ১৪৬ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৭ উইকেট ১৫৩ রান করে। ২০ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ক্লাইভ মাদান্দে।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট পেয়েছেন কুয়েনা মাফাকা ও করবিন বস্ক। একটি করে লিন্ডে, এনগিডি, আনরিখ নরকিয়া।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।