নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নেই কোনো পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১১ পিএম, ১১ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের ঘোষিত প্রথম দল।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাশারের প্যানেল। আরেকটি সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন। আগের সিরিজে কোন ম্যাচ না খেলা সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, তানভীর ইসলামরাও আছেন স্কোয়াডে।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।