সাইফের সেঞ্চুরির পর তাসকিনের ৪ উইকেট, কেমন হলো প্রস্তুতি ম্যাচ?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। এর আগে শনিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে ঝালিয়ে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলন ম্যাচে ‘এ’ দল ১২৮ রানের বড় জয় পেয়েছে ‘বি’ দলের বিপক্ষে।

প্রথমে ব্যাট করতে নেমে ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯২ রান। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ হাসান। তিনি ১৩৩ বলে ১৩৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।

এছাড়া তানজিদ হাসান তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন কুমার দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ৩৪, মাহিদুল হাসান ২০ ও তানজিম হাসান ২৭ রান করেন।

টিম ‘বি’-এর হয়ে এবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। এছাড়া সৌম্য সরকার, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ‘বি’ দল ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সৌম্য সরকার। এছাড়া মাহমুদুল হাসান ২৪, শামীম পাটোয়ারী ৩১ ও নাসুম আহমেদ ১৮ রান করেন। নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, খালেদ আহমেদ ও ফাহাদ হোসেন বড় ইনিংস খেলতে পারেননি।

বল হাতে ‘এ’ দলের হয়ে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ। তিনি ৬ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া মাহিদুল হাসান ২টি, তানজিম হাসান ২টি এবং আফিফ হোসেন ও নাজমুল হোসেন একটি করে উইকেট নেন। ব্যট হাতে দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সাইফ হাসান।

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।