শান্তকে ‘ভাগ্যবান’ বললেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৫ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিকুর রহিম। সেখানে বর্তমান বাংলাদেশ দলের বোলিং আক্রমণ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব এবং সিলেটের উইকেট নিয়ে কথা বলেন অভিজ্ঞ এই ব্যাটার।

মুশফিক মনে করেন, বর্তমান বাংলাদেশ দল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ বোলিং ইউনিট পেয়েছে।

নিজের অধিনায়কত্বের সময়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘টেস্টে আগে আমাদের বোলিং সাইটটা আগের চাইতে বেশি ভারসম্যপূর্ণ। এটা অধিনায়কের জন্যও স্বস্তির। এখন আমাদের ২০ উইকেট নেয়ার সক্ষমতা আছে। সে হিসেবে শান্ত খুবই ভাগ্যবান। আমার সময় হয়তো দুয়েকজন বোলার ছিলো। এখন সময়টা অন্যরকম।’

বর্তমান টেস্ট অধিনায়ক শান্তর ব্যাটিং ও নেতৃত্ব নিয়েও সন্তুষ্ট মুশফিক। তার ভাষায়, ‘শান্ত ভালো ব্যাটিং করছে। ওর কাছে যত বড় দায়িত্বই আসে সে ওই দায়িত্ব দারুণভাবে পালন করে। শান্ত দুর্দান্ত অধিনায়ক।’

দ্বিতীয় টেস্টে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আশাবাদী তিনি। মুশফিক বলেন, ‘সিলেটে বরাবরই ভালো ব্যাটিং উইকেট থাকে। যদিও বৃষ্টির কারণে হয়তো প্রথম দিন আর্দ্রতা থাকতে পারে।’

এসকেডি/আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।