১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ মার্চ ২০২৬

আর বেশিদিন হাতে নেই ফিফা ফুটবল বিশ্বকাপের। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রে, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া সেই আসর। বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছিল দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। সেই ম্যাচে ১০ জন নিয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ফ্রান্স।

প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা দেখা যায় ম্যাচটিকে ঘিরে ভক্ত ও সমর্থকদের মাঝে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে ফ্রান্স।

উসমান দেম্বেলের বাড়ানো বলে ৩২ মিনিটে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো।

১০ জনের ফ্রান্সের বিপক্ষে ১১ জনের ব্রাজিল এরপরও সুবিধা করতে পারেনি। উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে কোনো সমস্যাই হয়নি ফ্রান্সের। এর মিনিট দশেক পর মিনিট একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ব্রাজিল একটি গোল শোধ করে ৭৮ মিনিটে ব্রেমের গোলে। কিন্তু সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই ছাড়তে হওয় মাঠ।

চোট নিয়ে বিপাকে থাকা এমবাপে এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। দারুণ খেলেছেন পুরো ম্যাচেই। ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করে রেখেছেন ভূমিকাও।

আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।