মোহামেডানের নির্বাচন

পরিচালক পদে জমা পড়লো আরো ১১টি মনোনয়নপত্র

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০২ মার্চ ২০২৬

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে আরো ১১ জন পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ছিল মনোয়নপত্র জমার দ্বিতীয় দিন। প্রথম দিন সভাপতি পদে দুটিসহ ১০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। দ্বিতীয় দিনে পরিচালক পদের ১১টি নিয়ে মোট ২১টি মনোয়ানপত্র জমা পড়লো।

সোমবার পরিচালক পদে মনোয়ানপত্র দিয়েছেন-আবু হাসান চৌধুরী প্রিন্স, মো. এনায়েত হোসেন সিরাজ, মোহাম্মদ মঞ্জুুর আলম, মোস্তফা কামাল, প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া, সারওয়ার হোসেন, আমিরুল ইসলাম বাবু, আব্দুর রব মাহবুব, এম এ সালাম, কায়রুল কবির খোকন ও আরিফুল হক প্রিন্স।

আগের দিন সভাপতি পদে বরকত উল্লাহ বুলু এবং সাজেদ এএ আদেল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাজেদ এএ আদেল পরিচালক পদেও ফরম জমা দিয়েছেন।

পরিচালক পদে প্রথম দিন মনোনয়পত্র জমা দিয়েছিলেন সরকার মাহবুব আহমেদ, মাসুদুজ্জামান, জহির আহমেদ, লোকমান হোসেন ভূঁইয়া, আবুল কালাম, জামাল রানা ও রিয়াজ উদ্দিন।

মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হবে মনোনয়নপত্র জমা। বুধবার প্রার্থীর বা প্রার্থীর প্রতিনিধির উপস্থিতে হবে মনোয়নপত্রের ওপর আপত্তি ও শুনানি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৫ মার্চ। নির্বাচন ৯ মার্চ।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।