বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু বুধবার


প্রকাশিত: ০৪:১৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

চার দিন হলো বিশ্বকাপ শুরু হলেও এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। বুধবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

গত বছর এশিয়া কাপে আফগানদের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। হয়তো এ কারণেই এই ম্যাচটি ঘিরে উড়ে বেড়াচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। তবে এ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ শিবির। সোমবার এ বিষয়ে মাহমুদউল্লাহ রিয়াদ জানান,আফগানিস্তানকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তায় নেই তারা। তাদের ভাবনাজুড়ে কেবল ভালো ক্রিকেট খেলার ইচ্ছে। মাঠের যোদ্ধারাই যদি নির্ভার হয়ে ভালো খেলার প্রতিশ্রুতি দেন,তাহলে সমর্থকদেরও নিশ্চয় তাদের ওপর ভরসা করতে দ্বিধা নেই!

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে;বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মাহমুদউল্লাহদের এ নিয়ে প্রচুর কথা বলতে হয়েছে। বিশেষ করে এশিয়া কাপে তাদের কাছে হারের কারণে এ বিষয়ে বেড়ে গেছে আলোচনা। সঙ্গে ছিল কট্টর সমালোচনাও।

গতকালও যথারীতি এশিয়া কাপের আফগান-দুঃখ নিয়ে রিয়াদের কাছে প্রশ্ন গিয়েছিল। রিয়াদ এ বিষয়ে বলেন,এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারার পর টি-টোয়েন্টিতে আমরা তাদের হারিয়েছিলাম। এখন আমরা সেসব নিয়ে ভাবছি না। আফগানিস্তানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি,তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমরা যদি আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলতে পারি,তবে তাদের হারাতে পারব। এর বেশি কিছু আমরা ভাবছি না।

# রাত পেরুলেই মাঠে টাইগাররা, আশাবাদী মাশরাফি
# চাপে থাকবে বাংলাদেশ : আফগান অধিনায়ক

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।