প্রিমিয়ার লিগে ম্যান ইউর জয়


প্রকাশিত: ০৩:২০ এএম, ২৩ মার্চ ২০১৫

হুয়ান মাতার জোড়া গোলে স্বাগতিক লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এ জয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে ভ্যান হলের শীষ্যরা।

ডি মারিয়া ও রাদামেল ফ্যালকাও ছাড়াই অ্যনফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে সেরা একাদশ সাজান কোচ ভ্যান হল। কিন্তু তারকা স্ট্রাইকারদের অভাব বুঝতে দেননি হুয়ান মাতা। ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত এক গোলে সফরকারীদের প্রথম লিড এনে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

গোলের জন্য মরিয়া স্বাগতিক তারকা স্টিভেন জেরার্ড কাটা পড়েন দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ডের খড়গে। সুযোগটা নিতে ভুল করেননি মাতা। ম্যাচের ৫৯ মিনিটে মাতার শট স্বাগতিকদের জালের ঠিকানা খুঁজে পেলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। এর ১০ মিনিট পর ড্যানিয়েল স্টারিজের গোলে ব্যবধান কমায় অল রেড।

এরপর গোলের জন্য স্বাগতিকদের মরিয়া চেষ্টা ব্যর্থ হলেও,উল্টো ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি পায় ভ্যান হলের শীষ্যরা। কিন্তু ১০ বছর পর অলরেডদের ঘরের মাঠে গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া করেন রুনি। তবে ২-১ গোলে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যান হলের শীষ্যরা।

এই জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিজেদের অবস্থান মজবুত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লিভারপুল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ম্যানসিটি ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ৬১ ও ৬০।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।