ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরার


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২৩ মার্চ ২০১৫

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে ফেদেরার ৭-৫, ৬-৪ গেমের সরাসরি সেটে কানাডিয়ান মিলোস রাওনিককে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেন।

অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ ৬-২, ৬-৩ গেমে বিশ্বের চার নম্বর খেলোয়াড় এন্ডি মারেকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন। আগামী রবিবার এটিপি ট্যুরের অন্যতম আকষর্ণীয় এই টুর্নামেন্টের উত্তেজনাকর ফাইনালে এই দুই শীর্ষ তারকা মুখোমুখি হবেন।

ফাইনালকে সামনে রেখে ফেদেরার বলেছেন, লড়াইটা কঠিন হবে। গত বছর আমরা একে অপরকে পাঁচবার মোকাবেলা করেছি। এই বছরও ইতোমধ্যেই দু’বার দেখা হয়ে গেছে। সে কারনেই কোন কিছুই এখন আর অজানা নয়।

গত বছরও ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এই দুই শীর্ষ তারকা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে জকোভিচ ৩-৬, ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে ফেদেরারকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। এই নিয়ে ক্যারিয়ারে ৩৮ বার ফেদেরার-জকোভিচ মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ফেদেরার ২০টিতে ও জকোভিচ জিতেছেন ১৭টিতে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।