সিডনির পিচ নিয়ে চিন্তিত ভারত
বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত। আর সিডনিতে ভারতের বিরুদ্ধে সবুজ পিচ চাইছেন অজি খেলোয়াড়রা। বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে এই অস্ট্রেলিয়ার মাটিতেই সবুজ পিচের কারণে একটাও ম্যাচ তারা জিততে পারেনি ভারত। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয়দের কাছে।
বিশ্বকাপে অসিদের পেসাররা আছে দুরন্ত ফর্মে। গতি আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সামনে নিজেদের সৃষ্টি করছে রিতিমত আতঙ্ক। আর সেকারনেই সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সবুজ পিচ চাইছেন অজি খেলোয়াড়রা।
শনিবার এক সংবাদ সম্মেলনে গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ভারত যথেষ্ট শক্তিশালী দল। ফলে আমাদেরও নিজেদের খেলার মানকে অনেক উঁচুতে নিয়ে যেতে হবে। তবে বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে আলাদা কোনও গেমপ্ল্যান নিয়ে নামবেন না অজিরা, স্পষ্ট করে দিয়েছেন ম্যাক্সওয়েল।
এমআর/এমএস