পুলে ফিরে স্বরূপে ফেলপস


প্রকাশিত: ১২:১৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ৪০০ মিটার ফ্রিস্টাইলে হেরে গেলেও ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বরূপে দেখা গেছে মাইকেল ফেলপসকে। রোববার রাতে অ্যারিজোনার মেসা প্রো সুইম সিরিজে সাফল্যের আনন্দে মেতে উঠেছেন তিনি।

প্রথম ল্যাপে সবার পেছনে থাকলেও দ্বিতীয় ল্যাপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন ১৮টি অলিম্পিক সোনাজয়ী ফেলপস। অলিম্পিকের সফলতম প্রতিযোগীর টাইমিং ছিল ৪৯.৭২ সেকেন্ড। শীর্ষ বাছাই রায়ান লক্টি হয়েছেন দ্বিতীয়। তৃতীয় হয়েছেন কনর ডোয়াইয়ার। তবে ২০০ মিটার ফ্রিস্টাইলে লক্টি আর ডোয়াইয়ারের পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন ফেলপস।

গত সেপ্টেম্বরে বাল্টিমোরের একটি টানেলে নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোর অপরাধে ফেলপসকে আটক করে পুলিশ। ‘ব্রেথালাইজার টেস্ট’ বা শ্বাস-প্রশ্বাস পরীক্ষায় (যার মাধ্যমে নির্ধারিত হয় গাড়িচালক মদ্যপ কিনা) পাস করতে পারেননি এই কিংবদন্তি সাঁতারু। তাই ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার শাস্তি পান তিন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।