টেস্ট খেলতে আসছেন ইমরান খান
ওয়ানডে সিরিজ হারের পর দেশে ফিরে যাচ্ছেন ইনজুরি আক্রান্ত পাকিস্তানি বোলার সোহাইল খান। তার পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ডাক পেয়েছেন ইমরান খান। পিঠের ইনজুরির কারণে সোহাইল খানের পরিবর্তে টেস্ট সিরিজে ইমরান খানকে দলে নেওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমরানের অভিষেক হয়। তার অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার সাথে এক ম্যাচ জিতে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলেন পাকিস্তানি এই বোলার।
এমআর/আরআই