তৃতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান
বাংলাদেশের করা ৩৩২ রানের জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। আগের দিন ভাল ব্যাটিং করা পাকিস্তান তৃতীয় দিনে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৩ রান করেছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন এক উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল পাকিস্তান। সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ হাফিজ (১৩৭*)। আর আজহার আলীও করেছেন হাফসেঞ্চুরি (৬৫*)। হাফিজ ও আজহার দুইজনেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
পাকিস্তান : প্রথম ইনিংস ২২৭/১, ৫৮ ওভার (মোহাম্মদ হাফিজ ১৩৭*, আজহার আলী ৬৫*, সামি আসলাম ২০; তাইজুল ১/৪৩)। (দ্বিতীয় দিন শেষে)
এআরএস/আরআইপি