রানের পাহাড় গড়ছে পাকিস্তান
বাংলাদেশের করা ৩৩২ রানে জবাবে খুলনা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাফিজের সেঞ্চুরিতে টাইগারদের সামনে রানের পাহাড় গড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৮৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩৩ রান। মোহাম্মদ হাফিজ ১৯০ আর ইউনুস খান ১৫ রান নিয়ে ব্যাট করছে।
খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলি। কিন্তু দলীয় ২৭৭ রানের মাথায় শুভাগত ফিরিয়েছেন আজহার আলীকে। বোল্ড হওয়ার আগে করেছেন ৮৩ রান।
এর আগে টাইগারদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ভালোই সূচনা এনে দিয়েছিলেন দলকে। উদ্বোধনী জুটিতে ৫০ রান পেয়ে যায় অতিথি দল। এরপরই আঘাত হানে তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হয়েছেন ২০ রান করা অভিষিক্ত সামি আসলাম।
এমআর/আরআইপি