হাফিজের প্রথম দ্বিশতক


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ৩০ এপ্রিল ২০১৫

আগের দিনের ১৩৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নেমে নিজের ক্যারিয়ারের প্রথম দ্বিশতকও পেয়ে গেলেন মোহাম্মদ হাফিজ। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টেস্টে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৮ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৫২ রান। হাফিজ  ২০০ আর অধিনায়ক মিসবাহ-উল-হক ৭ রান নিয়ে ব্যাট করছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩২ রান পেরিয়ে ২০ রানের লিড নিয়েছে পাকিস্তান।

খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলি। কিন্তু দলীয় ২৭৭ রানের মাথায় শুভাগত ফিরিয়েছেন আজহার আলীকে। বোল্ড হওয়ার আগে করেছেন ৮৩ রান। বিরতির পর ৩৩ রান করা ইউনুস খানকে ফেরান তাইজুল ইসলাম।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।