জকোভিচের নাম প্রত্যাহার
ফ্রেঞ্চ ওপেনে নিজেকে প্রস্তুত করতে মাদ্রিদ মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র্যােঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। মাঝখানের এই সময়টাতে বিশ্রামে কাটাতে চান সার্বিয়ান এই তারকা।
ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূরণের লক্ষ্যে থাকা জকোভিচকে নিয়ে টুর্নামেন্টটির আয়োজকরা জানান, সার্বিয়ান তারকা ঘোষণা করেছেন যে তিনি মাদ্রিদ মাস্টার্সে অংশ নিচ্ছেন না। ফ্রেঞ্চ ওপেনের আগের এই সময়টাতে বিশ্রামে থাকতে মনস্থির করেছেন তিনি।
এবারের মৌসুমে দুর্দান্ত খেলছেন ২৭ বছর বয়সী জকোভিচ। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, মিয়ামি, মন্টে কার্লো মাস্টার্স এবং ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা।
এমআর/পিআর