এবছরও হচ্ছে না বিপিএল!


প্রকাশিত: ১১:২৬ এএম, ৩০ এপ্রিল ২০১৫

দুই বছর নানাবিধ জটিলতায় আলোর মুখ দেখেনি বিপিএল। তবে এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। তবে এবারও হচ্ছে না বিপিএল।

বিসিবি সভাপতি নাজমুল হোসেন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময় বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানালেও বাস্তবায়িত হয়নি তার কোনটাই। সর্বশেষ ২০১৫ এর নভেম্বরে বিপিএল আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু ঐ সময় বাংলাদেশে ৪ জাতির একটি ওয়ানোডে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা থাকায় আবারো পেছানো হলো বিপিএল।
 
সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, বিপিএল হবে। ২০১৬ এর টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের পরিকল্পনা আছে আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে বিপিএল আয়োজন করার।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।