ভারতে শেষ বিশ্বকাপ খেলবেন আফ্রিদি


প্রকাশিত: ১২:০২ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

ভারতে টি-২০ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের অলরাউন্ডার এবং টি২০ দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে এমনটাই জানান পাকিস্তানের এই অলরাউন্ডার।

তিনি বলেন, ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপ হবে আমার শেষ বিশ্বকাপ। আর আমি এটাকে স্মরণীয় করে রাখতে চাই। তবে এরপর আমি ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাব।

বিশ্বকাপে বাজে পারফর্মেন্স এবং বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজের পর টি২০-তেও হারের পর স্বদেশেও তোপের মুখে পড়েন আফ্রিদিসহ পাকিস্তান ক্রিকেট দল এবং বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ সময় তিনি আরও সিনিয়র ক্রিকেটারদের অবশ্যই খেলার মান বাড়াতে হবে অথবা সম্ভাবনাময় নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য ঘরোয়া লিগে আরও উন্নতি করতে হবে। এ সময় তিনি ক্যান্সারে আক্রান্ত আনোয়ার উল্লার জন্য ৫ লক্ষ টাকা দান করেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।