আইসিডিডিআরবি-কে ক্রিকেটারদের ব্যাট প্রদান


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৪ মে ২০১৫

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এর নেতৃত্বে তিন সদস্যের একটি ক্রিকেটারের দল ঢাকার আইসিডিডিআর’বি হাসপাতাল পরিদর্শন করেছেন। সোমবার এ পরিদর্শনের সময় হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লিমেন্সের কাছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত একটি ব্যাট হস্তান্তর করেন।

ঢাকার আইসিডিডিআর’বি হাসপাতালে ডায়রিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসার খরচ নির্বাহের জন্য সহায়তার অনুদান হিসেবে আগামী জুন মাসে হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সভায় খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত ক্রিকেট ব্যাটটি নিলামে তোলা হবে।

আইসিডিডিআর’বি হাসপাতাল পরিদর্শন দলের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ জাতীয় দলের (ওয়ানডে) সহ-অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ জাতীয় দলের (টেস্ট) সহ-অধিনায়ক তামিম ইকবাল।

পরিদর্শনকালে সাকিব আল  হাসান বলেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বাংলাদেশ দল এখন খুব ভালো ক্রিকেট খেলছে। আশা করি আমরা এ ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নাইমুর রহমান দুর্জয় বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্বাক্ষর সম্বলিত একটি ক্রিকেট ব্যাট আইসিডিডিআরবি’তে দিতে পেরে আমরা আনন্দিত। সামনেও আমরা এ প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবো এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নেবো।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।