জন্মদিনে মেসির সাথে ফাব্রেগাস


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৫ মে ২০১৫

পরিবার, বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিন উপভোগ করতে কার না মন চায়? সেস ফাব্রেগাসেরও একইরকম ইচ্ছে হয়েছিল। সোমবার সেই ইচ্ছেটা পুরোপুরি বাস্তবায়িত হল। ছুটি নিয়ে এই দিনটা পরিবার, বন্ধুদের সঙ্গেই কাটালেন চেলসির এই মিডফিল্ডার।

বার্সেলোনাতেই থাকেন ফাব্রেগাসের আপনজনেরা। সকাল থেকে পরিবারে ছিল উৎসবের আবহ। মেয়ে লিয়াকে নিয়ে কেক কাটেন ফাব্রেগাস। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ফাব্রেগাসের স্ত্রী ড্যানিয়েলা। পরে দুপুরে পরিবারের সবার সঙ্গে এক টেবিলে বসে মধ্যাহ্নভোজ সারেন ফাব্রেগাস। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বার্সেলোনায় গিয়ে বন্ধু মেসির সঙ্গে দেখা করবেন না, তা কি হয়? হয় না। তাই তো ২৮তম জন্মদিনের কিছু সময় বন্ধু মেসি ও তার পরিবারের সঙ্গে কাটান ফাব্রেগাস। এতদিন বাদে বন্ধুর সঙ্গে দেখা। চুটিয়ে উপভোগ করেছেন। ফাব্রেগাস, তার স্ত্রী ড্যানিয়েলা এবং মেসির বান্ধবী আনতোনেল্লা রোকুজু একসঙ্গে একটি ছবিও তোলেন।‌

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।