সংকটে শ্রীনির ভাইও


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৭ মে ২০১৫

ভাইয়ের মতো দুর্দিনে রয়েছেন ভাইও। ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) নারায়ণস্বামী শ্রীনিবাসনের খারাপ সময়ের মতোই এবার বিপদে পড়েছেন তার ভাই আইওসি প্রেসিডেন্ট নারায়ণস্বামী রামচন্দ্রনও। একাধিক জাতীয় ক্রীড়া সংস্থা আর দুটি রাজ্য অলিম্পিক সংস্থা তার বিরুদ্ধে বিশেষ সাধারণ সভায় (এসজিএম) অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছে।

ভারতের জাতীয় শুটিং ও ব্যাডমিন্টন সংস্থা আইওএতে চিঠিও লিখেছে। তাতে অনাস্থা প্রস্তাব আনতে এসজিএম ডাকার কথা বলা হয়েছে। একই কথা চিঠিতে জানিয়েছে বিহার আর উত্তরপ্রদেশ রাজ্য অলিম্পিক সংস্থাও।

আগেই হকি ইন্ডিয়া, ভারতীয় বোলিং ফেডারেশন ও ঝারখণ্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনও একই অনুরোধ জানিয়েছিল।

আইওএর গঠনতন্ত্র অনুযায়ী মোট সদস্যের দুই-তৃতিয়াংশ হাজির থাকলে এবং ভোটে অংশ নিলে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।