নাজাম শেঠিকে বিচারকের তিরস্কার
নির্বাচনে কারচুপি সম্পর্কিত তদন্তের স্বার্থে নাজাম শেঠিকে জুডিশিয়াল কমিশন আদালতের ঘর ছেড়ে চলে যেতে বললেন বিচারপতি নাসির-উল-মুলক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর আইনজীবী হাফিজ পিরজাদার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এই আদেশ দেন।
এক সাক্ষীর বিবৃতি রেকর্ড করার সময় রেকর্ড রুমে উপস্থিত ছিলেন নাজাম শেঠি। এসময় আইনজীবী হাফিজ পিরজাদা সাক্ষী ব্যতিত অন্য সবাইকে রুম থেকে বের হয়ে যাওয়ার আবেদন করেন। আদালত তার আবেদন গ্রহণ করলে প্রধান বিচারপতি নাজাম শেঠিকে আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।
বিচারপতি নাসির-উল-মুলক আরও বলেন, সাক্ষী ব্যতিত অন্য সবাই রুম থেকে চলে যান, আর আদালত না ডাকলে আদালত কক্ষে আর কেউ প্রবেশ করবেন না।
এমআর/আরআইপি