টেস্টে বোলিং নিয়ে মুশফিকের ক্ষোভ
ওয়ানডেতে বাংলাওয়াশ ও একমাত্র টি-২০ জেতার পর পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের বোলিং পারর্ফম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ৩২৮ রানে হারের হতাশা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আসেন মুশফিকুর রহিম। বোলারদের নিয়ে প্রশ্ন উঠতেই মুশফিক বলেন, টেস্ট জিততে হলে প্রতিপক্ষের ২০ টি উইকেট নিতে হবে। আমার মনে হয় এখানে বোলাররা অনেক পিছিয়ে আছে। সে তুলনায় ব্যাটসম্যানরা অনেক উন্নতি করেছে।
টেস্ট খেলতে কোন পরিস্থিতিতে কী ধরনের ব্যাটিং করতে হবে, তা নিয়ে ব্যাটসম্যানরা চিন্তা করে। আলাদাভাবে কাজ করে। কিন্তু বোলারদের খুব কমই দেখা যায় আলাদাভাবে কাজ করতে। সেটা করলে টেস্টে ভালো করা যায়। তবে এর দায়টা আমাদেরই। আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারছি না বা লিড করতে পারছি না। ভবিষ্যতে এটা আমাদের দেখতে হবে। জিততে হলে আমাদের বোলার লাগবে।
তাদেরকেও শিখতে হবে পাঁচটা দিন কিভাবে ভালো বোলিং করা যায়, প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করা যায়। সামনের দুইটা সিরিজের আগে এদিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ।
এমআর/আরআইপি