আবারো আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব!


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১০ মে ২০১৫

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষ হলেই কলকাতা নাইট রাইডার্সের পক্ষে আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। একদিন বাকি থাকতেই শনিবার সিরিজ শেষ হওয়াই খুব শিগগিরই কলকাতার উদ্দেশে রওনা দেবেন সাকিব।

শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১ উইকেটের  জয় পেয়েছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। এ জয়ে কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত নাইট রাইডার্সের।

এর আগে দেশের মাটিতে পাকিস্তান সিরিজের জন্য কেকেআর-এর হয়ে প্রথম দু’টি ম্যাচ খেলে দেশে ফিরে আসেন সাকিব।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।