জয়ের ধারায় ফিরলো ম্যান ইউ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১০ মে ২০১৫

স্বাগতিক ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিটের লড়াইয়ে টিকে রইলো রেড ডেভিলসরা।

চলতি মৌসুমে ইপিএলে লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। এখন লড়াই পয়েন্ট টেবিলে সেরা চারে জায়গা করে নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা। সেই লড়াইয়ে, ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে বেশ ভালো ভাবেই টিকে রইলো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্রিস্টালের ঘরের মাঠ শেলহার্টে রেড ডেভিলসদের লিড পেতে সাহায্য করে স্বাগতিক ডিফেন্ডার। ম্যাচের ১৯ মিনিটে স্বাগতিক ইংলিশ ডিফেন্ডার স্কট ড্যানের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় সফরকারীরা। যা থেকে গোল করে দলকে এগিয়ে নেন হুয়ান মাতা।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে চাপে পড়ে ভ্যান হলের শিষ্যরা। ৫৭ মিনিটে জ্যাসন প্যানচিয়নের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে,ম্যাচের ৭৮ মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার ফেলাইনির গোলে জয় নিশ্চিত হয় সফরকারীদের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।