শ্রীলংকার ফাস্ট বোলিং কোচ রামানায়েকে


প্রকাশিত: ১০:১২ এএম, ১২ মে ২০১৫

শ্রীলংকা জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে চামিন্দা ভাসের স্থলাভিষিক্ত হয়েছেন চম্পকা রামানায়েকে। লংকান ক্রিকেট বোর্ড সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

এপ্রিলে চুক্তি শেষ হয়ে যায় চামিন্দা ভাসের। অন্যদিকে দলের প্রধান কোচ এবং জাতীয় দলের সাবেক সতীর্থ মারাভান আতাপাত্তুর সাথে সম্পর্কটা খুব একটা ভাল যাচ্ছিল না ভাসের। ধারণা করা হচ্ছে- এর ফলেই তার স্থলাভিষিক্ত হলেন চম্পকা রামানায়েকে।

লংকান সাবেক এই ফাস্ট বোলার ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। সামনে পাকিস্তান, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি হোম সিরিজে রামানায়েকে দায়িত্ব পালন করবেন।

এসএইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।