ম্যান ইউ-আর্সেনাল ম্যাচ ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাটেড। আর এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ নিশ্চিত করলো রেড ডেভিলসরা।
লিগের বিগ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালকে শুরু থেকে গুছিয়ে খেলতে দেয়নি স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের পথে প্লে-অফ এড়াতে দু`দলের সামনেই জয়ের বিকল্প ছিলো না।
সেই হিসেব কষে মাঠে নামা রেড ডেভিলরা ম্যাচের ৩০ মিনিটেই পেয়ে যায় কাঙ্খিত গোলের দেখা। অ্যাশলে ইয়াং এর দূর্দান্তভাবে বাড়িয়ে দেয়া বলে দারুণ এক ফিনিশিং উপহার দেন মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা। এরপর প্রথমার্ধে দু`দলেরই ব্যস্ত সময় কেটেছে আক্রমণ ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে। যদিও গোলের দেখা পায়নি কোন দলই।
দ্বিতীয়ার্ধেও দু`দলই আক্রমনত্মক খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায় আর্সেনাল। ম্যাচের ৮২ মিনিটে টেইলর ব্ল্যাকেটের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা আনে গানাররা। এই ড্রয়ের ফলে আর্সেনাল তৃতীয় স্থানে থাকায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করার পথে একধাপ এগিয়ে গেল গানাররা।
এমআর/পিআর