ভারতের কোচ হচ্ছেন ল্যাঙ্গার!
জিম্বাবুয়ের ডানকান ফ্লেচারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর থেকে কোচের আসনটি ফাঁকা আছে ভারতীয় ক্রিকেট দল। এবার সেই ফাঁকা আসনে বসতে যাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। বেশ কয়েকটি ভারতীয় মিডিয়ায় এমন খবর প্রকাশ করা হয়েছে গুরুত্ব দিয়ে। ৭ জুন এক টেস্ট আর তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। এ সফরের আগে কোচের ফাঁকা আসনটি পূরণ করতে চান ভারতীয় ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে ১০৫ টেস্টে ৭,৬৯৬ রান করা ৪৪ বছর বয়সী ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করেছেন। বর্তমানে রাজ্য দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড ও বিগব্যাশের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাই ল্যাঙ্গারের সিভি বেশ ভারী। গাঙ্গুলির প্রতিদ্বন্দ্বী হিসাবে শোনা যাচ্ছে ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামও। ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে সম্মান পাবেন এবং একই সঙ্গে দলকে ভালো সার্ভিস দিতে পারবেন,এমন একজনকেই কোচ হিসাবে নিয়োগ দেয়ার পরিকল্পনা বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুর। ল্যাঙ্গার সিভি জমা দিলে বেশ গুরুত্ব দিয়েই বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।
এমআর/পিআর