টাইগারদের স্পন্সর হতে ইচ্ছুক ছয় প্রতিষ্ঠান
টাইগারদের নতুন স্পন্সর খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২ বছরের জন্য স্পন্সর চেয়ে ১৩ মে দরপত্র আহ্বান করে বিসিবি। এ টেন্ডার প্রক্রিয়ায় এ পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। আজ ২০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে টেন্ডার উন্মুক্ত করা হবে।
আগামী ১ জুন থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। দুই বছরের জন্য আগ্রহী স্পন্সরকে ব্যয় করতে হবে ৩০ কোটি টাকা। নির্বাচিত স্পন্সর জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ এ দল, মহিলা জাতীয় দল এবং অনুর্ধ্ব ১৯ দলের স্পন্সর হিসেবে স্বীকৃতি পাবেন।
আগামী দুই বছরে বাংলাদেশ দেশে ও বাইরে মোট ১৭টি ওয়ানডে, ১৩ টেস্ট ও ৭টি টি-২০ ম্যাচ খেলবে। এগুলো আইসিসি নির্ধারিত। টাইগারদের টাইটেল স্পন্সর হলেও আইসিসি নির্ধারিত টুর্নামেন্টগুলো এর বাইরে। এর মধ্যে থাকছে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ক্রিকেট ও চ্যাম্পিয়ন্স ট্রফি।
সূত্র : ক্রিকইনফো
এমআর/পিআর