টাইগারদের বিপক্ষে ভারতের দল ঘোষণা
সব জল্পনা-কল্পনার পর অবশেষে টাইগারদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত। আর এ সফরে পূর্ণশক্তির দল নিয়েই আসছে ভারত।
বুধবার বিরাট কোহলিকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিন তিন ম্যাচ সিরিজের ওয়ানডে দলও ঘোষণা করেছে বিসিসিআই। ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং। তবে টেস্ট থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা।
টেস্ট একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করুণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অরুণ, ইশান্ত শর্মা।
ওয়ানডে একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।
এমআর/পিআর