ফাইনাল দেখতে পারছেন না বার্সা সমর্থকরা
পছন্দের দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কিন্তু টিকিট না পাওয়ায় মন খারাপ অধিকাংশ বার্সা সমর্থকের। প্রতিবারের মত এবারও অধিকাংশ সমর্থকই ফাইনালের দিন স্টেডিয়ামে বসে নিজের পছন্দের দলের দেখতে পারবে না।
এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে দর্শকদের জন্য আসন সংখ্যা ৭৭ হাজার। কিন্তু এখনই প্রায় ৮০ হাজার বার্সা ভক্ত ফাইনালের টিকিটের জন্য আবেদন করেছেন।
উয়েফার নিয়ম অনুযায়ী মোটে ১৯,৫৫০টি টিকিট বরাদ্দ করা হয়েছে বার্সেলোনার জন্য। এর মধ্যে ১৩,২৯৪টি টিকিট যাবে ক্লাবের সদস্যদের কাছে। ৩,৩২৩টি টিকিট পাবেন যে সব সমর্থকরা সরাসরি ক্লাবের সঙ্গে যুক্ত। বাকিটা স্পনসরদের।
ক্লাবের সদস্যদের ১৩,২৯৪ টি টিকিট নিয়েই কাড়াকাড়ি। সদস্য, সমর্থকদের মধ্যে কে টিকিট পাবেন, কে পাবেন না, তা ঠিক করতে শেষ পর্যন্ত লটারির ব্যবস্হা করা হয়েছে। আর এর দায়িত্বে রয়েছেন বার্সেলোনা সদস্য গ্রুপের সহ-সভাপতি জর্দি কার্ডোনের।
এমআর/এমএস