সাভারে আমিন মোহাম্মদ গ্রুপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৩ মে ২০১৫

সাভারে দুই দিন ব্যাপী আমিন মোহাম্মদ গ্রুপ গলফ টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে। এবার ৯মবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

শনিবার সকালে সাভার গলফ ক্লাবে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকর-উজ-জামান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রমজানুল হক নিহাদ। আরও উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সদস্য সচিব, নির্বাহী কর্মকর্তা ও আমিন মোহাম্মদ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

দুই দিন ব্যাপী আয়োজিত টুর্নামেন্টে বিদেশী গলফার এবং বাংলাদেশের সকল গলফ ক্লাবের গলফার অংশগ্রহণ করেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।