রিয়ালকে রোনালদোর তিন শর্ত


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৩ মে ২০১৫

মৌসুমে দলকে প্রায় একা টেনেছেন। লা লিগায় ৭টি হ্যাটট্রিকসহ মোট  ৪৫ গোল। আর সব টুর্নামেন্ট মিলে ৫৮টি। কিন্তু মৌসুম শেষে জুটছে হতাশা। যার জেরে খানিকটা ধৈর্যের বাঁধও ভেঙেছে ক্রিস্টিয়ানো রোনালদোর! এজন্য পরের মৌসুমেও তার সমস্ত খাটনি যাতে জলে না ভেসে যায় তাই এখন থেকেই ক্লাবকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন সিআরসেভেন।

রিয়াল সভাপতির সামনে রোনালদোর তিন শর্ত:

১. রিয়ালকে তার উপর বাড়তি নির্ভরতা কমাতে হবে। মহাতারকার মতে,তিনি করছেন ৪৫ গোল অথচ বাকি ফরোয়ার্ডরা ২০-এর উপরেও পৌঁছতে পারছেন না। সে জন্য দলে গোল করার লোক বাড়ানো হোক।

২. এতবার কোচ পাল্টানো উচিত নয়। কোনো বড় ট্রফি না জিততে পারায় এখন থেকেই জল্পনা শুরু হয়েছে কার্লো আনচেলত্তির চাকরি যাচ্ছে পরের মৌসুমে। কিন্তু রোনালদোর যুক্তি, বারবার কোচ বদলালে টিমেরই ক্ষতি।

৩. দলের কয়েকটা দুর্বল জায়গা মেরামত করতে এখন থেকেই দলবদলের বাজারে ভালো ফুটবলার সাইন করানোর দিকে নজর দিতে হবে রিয়ালকে।
আর যদি এই শর্তগুলো যদি না মানা হয় তবে তার এজেন্টের কাছে প্যারিস সেইন্ট জার্মেইনের দেওয়া প্রস্তাবও মেনে নিতে দ্বিধাবোধ করবেন না রোনালদো। সঙ্গে তার প্রিয় পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তো আগাম কথাবার্তা সেরেই রেখেছে! যদি সিআরসেভেন মনে করেন ম্যানইউর দরজা এখনও খোলা তার জন্য,পাড়ি দিতে পারেন ইংল্যান্ডেও।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।