এবার যৌন নির্যাতনের শিকার হলেন নারী ক্রিকেটার
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চড়া মূল্যই দিতে হচ্ছে শ্রীলঙ্কার নারী জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে। নারী দলটির দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জাতীয় দলে সুযোগ পাওয়া কিংবা জায়গা ধরে রাখার বিনিময়ে নারী ক্রিকেটারদের যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে।
খবরটি প্রকাশের পর নড়ে চড়ে বসেছে লঙ্কান ক্রিকেটর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেশটির নীতি নির্ধারকরা। পরে সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক নিমাল দিশানায়েকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সপক্ষে বেশ প্রমাণও পাওয়া গেছে।
এ বিষয়ে এক বিবৃতিতে ক্রীড়া মন্ত্রণালয় জানায়, তদন্তে দলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অনেক কর্মকর্তার বিরুদ্ধে ক্রিকেটারদের ওপর যৌন নিপীড়ন চালানোর প্রমাণ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেয়া হবে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। তবে বিবৃতিতে জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি।
এমআর/আরআই