ম্যানইউতেই থাকবেন ডি গিয়া : ফন গাল


প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ মে ২০১৫

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তবে ম্যানইউ কোচ লুইস ফন গালের বিশ্বাস,শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যাবেন ডি গিয়া।

এ সম্পর্কে ফন গাল বলেন, আমার বিশ্বাস ডেভিড ডি গিয়া ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকবে। রোববার ম্যাচের পর আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।

চোটের কারণে ম্যানইউয়ের আগের ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি ডি গিয়া। রোববার হাল সিটির বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ফন গাল আশা করছেন,ডি গিয়া রোববারের ম্যাচে খেলবেন।

ফন গাল আরও বলেন,এটা মৌসুমের শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমার এবং খেলোয়াড়দের শেষ ম্যাচ। আমি মনে করি হাল সিটির বিপক্ষে শক্তিশালী দল নিয়েই খেলতে হবে আমাদের। রুনি থাকবে। ডি গিয়া অনুশীলন করেছে। অবশ্য ওর এখনো কিছুটা সমস্যা রয়েছে। তবে হাল সিটির বিপক্ষে ওকে আমি চাই। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।