কতদিন টেস্ট খেলা চালিয়ে যেতে চান, জানালেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৫ মে ২০২৬

 

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একে একে সাদা বলের দুই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। ২০২২ সালে টি-টোয়েন্টি এবং এরপর ওয়ানডে ক্রিকেট ছাড়লেও এখনও দেশের হয়ে টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে তিনি আর কতদিন লাল বলের ক্রিকেটে থাকবেন? এ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সিলেটে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নেরই উত্তর দিলেন মুশফিক। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে কোনো কমপ্রোমাইজ করব না।’

বয়সটা ৩৯ পেরিয়েছে। তবু মুশফিকের ফিটনেস এখনও অনেক তরুণের জন্য আদর্শ। পরবর্তী প্রজন্মের মধ্যে ফিটনেস নিয়ে এই সচেতনতা ছড়িয়ে দিয়ে তারপর বিদায় নিতে চান তিনি।

মুশফিক বলেন, ‘আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যাপারে আরও সজাগ হয়।’

এসকেডি/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।