বাংলাদেশ-ভারত সিরিজে বৃষ্টির আশঙ্কা
তিনটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল। তবে খারাপ আবহাওয়ার কারণে ভেস্তে যেতে পারে ভারতের সাথে টাইগারদের এই সিরিজ। আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে টেস্টের প্রথম ২ দিন এবং ৩ ওয়ানডের দুটিতে হানা দিতে পারে ঝড়ো বৃষ্টি।
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্ট শুরু ১০ জুন। সেদিন শক্তিশালী ঝড়ের পূর্বাভাস রয়েছে। পরদিনও আছে বৃষ্টির পূর্বাভাস। আবার ১২ থেকে ১৪ জুন এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া থাকবে প্রচণ্ড উত্তপ্ত। ওই ৩ দিনের তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশেপাশে।
৩ ওয়ানডের মধ্যে প্রথমটি হবে ১৮ জুন। সেদিন তুলনামূলক আরামদায়ক আবহাওয়া থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় ওয়ানডে ২১ জুন। সেদিন ঝড়ো বৃষ্টি হবে। সঙ্গে থাকবে বজ্রপাত। একই পূর্বাভাস ৩য় ওয়ানডের আগেও, যেটি হবে ২৪ জুন। তবে আশার কথা হলো প্রতিটি ওয়ানডে ম্যাচের পরের দিনকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে।
এমআর/আরআই